সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

১০০ শয্যা বিশিষ্ট চৌগাছা উপজেলা হাসপাতাল চালু ও স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য এবি পার্টির ৬ দফা দাবীতে মানববন্ধন।

  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

যশোর, চৌগাছা প্রতিনিধি :

মঙ্গলবার বিকালে যশোরের চৌগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আমার বাংলাদেশ পার্টির এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ বলেন, প্রশাসনিক অনুমোদনের অভাবে সরকারী ভবন চালু হচ্ছে না অথচ একই প্রশাসন বেসরকারী বিভিন্ন ক্লিনিকের অনুমোদন দিচ্ছে । পাশাপাশি নতুন হাসপাতালে ডাক্তারদের জন‍্য নবনির্মিত আবাসিক ভবনের অনুমতি ছাড়াই বসবাস করছেন কর্মকর্তারা। প্রতিদিন ৫০ শ‍য‍্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া অধিকাংশ রোগীদেরকে সেবা নিতে হচ্ছে বারান্দা ও ওয়ার্ডের মেঝেতে কিন্তু পাশেই পড়ে আছে নতুন ভবন। এসময় তিনি বলেন ঢাকা শহরে প্রতিদিন ৫০ হাজার ঘরহীন মানুষ রাস্তা- মেঝেতে ঘুমায় অন‍্যদিকে ঘর আছে এমন ৭০ হাজার অসুস্থ মানুষ ভর্তি হয়ে হাসপাতালের মেঝেতে প্রতিদিন সেবা নিতে বাধ্য হচ্ছে। রাষ্ট্র সেবা দেওয়ার নামে নাগরিকদেরকে মেঝেতে বা বারান্দায় রেখে নাগরিকের চিকিৎসার মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করতে পারে না। এসময় মানববন্ধনে শেষে ৬ দফা দাবী সংবলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যশোর জেলা সিভিল সার্জনের নিকট পৌঁছে দেন যেখানে প্রথমত, নবনির্মিত ১০০ শয‍্যা হাসপাতাল চালু করা। দ্বিতীয়ত, ১০০ শয‍্যা হাসপাতালের জন‍্য ৭৪ ডাক্তার নিশ্চিত করা। তৃতীয়ত উপজেলায় সকল কমিউনিটি ক্লিনিকগুলোকে সচল করা। চতুর্থত, উপজেলায় মানহীন ও লাইসেন্সবিহীনভাবে গড়ে ওঠা প্রাইভেট ক্লিনিকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পঞ্চমত, গ্রাম‍্য ভুয়া ডাক্তারের ( ডেন্টাল সহ ) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ষষ্ঠত হাসপাতালের অভ্যন্তরে একটি সরকারী ঔষধ বিক্রয় কেন্দ্র স্থাপন করা।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, কুতুব উদ্দিন রাসেল, ওয়াকিমুল ইসলাম, এবি পার্টির চৌগাছা উপজেলার নেতা নাসিম রেজা নাহিদ , সাংবাদিক মেহেদী হাসান শিপলু, দেলোয়ার হোসেন সহ আরো অনেকে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর