সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

হাত কাটার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৩০ বার পঠিত

আলী হোসেন( ব্রাহ্মণবাড়িয়া) বিজয়নগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগর আওলিয়ানগর মাদ্রার সাবেক শিক্ষক মাওলানা ইদ্রিস হসানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বাম হাতের কব্জির নীচের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন করে, তার ছেলে মেহেদী হাসান ও চানপুর জামে মসজিদের সভাপতি জনাব হুমায়ুন কবীরের উপর এলাকার দাগী সন্ত্রাসী ইছাম উদ্দিন (৬০) পিতা-মৃত আব্দুল হাই মুন্সী,আমিনুল ইসলাম (৩০),আতিকুল ইসলাম
(২৪),, উভয় পিতা-ইছাম উদ্দিন,বায়োজিত ইসলাম বাবু (২৫) পিতা-মুসা মিয়া, পিয়ারা বেগম (৫০)
স্বামী-ইছাম উদ্দিন, মুসা মিয়া (৬৫) পিতা-আব্দুল হাই মুন্সি, মুজাহিসুল ইসলাম (২০) পিতা-মুসা মিয়া, (২২) সর্বসাং-চানপুর,গং দের নারকীয় হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের অবিলমে গ্রেপ্তার করে আইনী প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গ্রামবাসীর উদ্যোগে আজ বিকাল ৪টায় চানপুর শাহী ঈদগাহ মাঠে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গ্রামবাসীর উদ্যোগে সন্ত্রাসী হামলা ও হাতকাটার প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জনাব কাজী আব্দুল্লাহ আল মামুন, বক্তব্য রাখেন,পাহাড়পুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মো.সিরাজুল ইসলাম,আওলিয়া নগর মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মো. ফায়েজ, দাওয়াতুল হক এর আহবায়ক মো. মুসা আল হাবিব, খাটিংগা গ্রামের বিশিষ্ট মুরুব্বি জনাব আঃ হান্নান,চানপুর গ্রামের জনাব আঃ মালেক, কাজী মুনির হোসেন, মো. আল আমিন প্রমুখ।পরিচালনা করেন আহত মাওলানা ইদ্রিস হাসানের ছোট ভাই মো. কবীর হোসাইন, বক্তারা অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য জোর দাবী জানান। এর পাশাপাশি মামলার এতো সময় অতিবাহিত হওয়ার পর কোনো অদৃশ্য কারণে এখনো কোন আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং সন্ত্রাসীদের গ্রেফতার দাবী করেন। মানব বন্ধনে আরও উপস্থিত ছিলেন এলাকার সর্বস্থরের শতাধিক সচেতন নাগরিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর