সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

জসীম উদ্দীন, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল। তার পক্ষে ফরম সংগ্রহ করেন সমর্থক শালিখা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে নিয়ে মাগুরা জেলার দুইটি সংসদীয় আসন থেকে এ পর্যন্ত ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মাগুরা-২ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ এমবি বাকের, বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট নেতাই রায় চৌধুরীর পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন এডভোকেট মিথুন রায় চৌধুরী।

মাগুরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীরা নিজেদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মাগুরা-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মনোয়ার হোসেন খান, মাগুরা-২আসন থেকে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল সহ সাত জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

প্রসঙ্গত,মাগুরা দুইটি সংসদীয় আসন রয়েছে। এসব আসনে ইতিমধ্যে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি ও গণ অধিকার পরিষদ তাদের দলীয় মনোনয়ন ঘোষণা করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর