সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

সোনার কানের দুলই কাল হলো শিশু সাদিয়ার : গ্রেফতার ১

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

যশোর প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছায় কানের সোনার দুলের জন্য সাদিয়া খাতুন (১০) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামের হারুনের বাগান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নিহত সাদিয়া মাটিকোমরা গ্রামের দক্ষিণপাড়ার বাবলুর রহমানের মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত চম্পা খাতুনকে পুলিশ আটক করেছে।

ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় সাদিয়া। খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা থানায় অভিযোগ করেন। এ সময় তারা চম্পা খাতুনের ওপর তাদের সন্দেহের কথা জানান। এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে চম্পার বাড়িতে গিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার স্বীকারোক্তিতে বাড়ির পাশের হারুন অর রশিদের বাগান থেকে শিশু সাদিয়ার লাশ উদ্ধার করা হয়। তার পরনের গেঞ্জি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

ওসি আরও জানান, চম্পা খাতুন একই গ্রামের আনিছুদ্দিন মোড়লের মেয়ে। তিনি প্যাথেড্রিনসহ নানা ধরনের মাদকসেবী বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে। নিহত শিশুর লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর