সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

সেপ্টেম্বর অন যশোর রোড মনুমেন্টের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৫০ বার পঠিত

যশোর প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক যশোর রোড নিয়ে কবি অ্যালেন গিন্সবার্গ এঁর বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর মনুমেন্ট শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।

শুক্রবার (২ মে) বিকাল ৪ টার সময় শার্শা উপজেলায় ঐতিহাসিক যশোর রোড নিয়ে কবি অ্যালেন গিন্সবার্গ এঁর বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর মনুমেন্ট উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর ও বেনপোল ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন।সেখানে পৌঁছালে তাকে বেনাপোল স্থলবন্দর এর ট্রাফিক পরিচালক শামীম হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান সহ বিভিন্ন কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন।
পরে বেনাপোল স্থলবন্দর এর কার্গো ভ্যাহিক্যাল টার্মিনাল ঘুরে ঘুরে দেখেন এবং স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টের সার্বিক বিষয় নিয়ে খোঁজখবর নেন।

এসময় বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার এর সাথে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান, উপজেলা ভূমি অফিসার মোঃ শওকত মেহেদী সেতু,বাংলাদেশ ট্রাফিক পরিচালক ও বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ শামীম হোসেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

রিপোর্ট : রাইসুল ইসলাম অপু
যশোর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর