সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

সীমান্তে বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে যশোরে মশাল মিছিল

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘আগ্রাসন’ এবং বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি যশোর সদর উপজেলা। রোববার রাত সাড়েসাত টায় প্রেসক্লাব যশোরের সামনে থেকে মিছিলটি বের হয়।

বিক্ষোভ মিছিলে ‘দিল্লির আগ্রাসন রুখে দাও জনগণ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’—এমন বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে দড়াটনা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খান বলেন, বাংলাদেশের এক ইঞ্চি জায়গা যদি কেউ কেড়ে নেওয়ার চক্রান্ত করে, দেশের মানুষ তা সফল হতে দেবে না। আমরা সীমান্তে শান্তি চাই, কোনো অশান্তি চাই না। এরপরও যদি বাংলাদেশের মানুষকে বারবার উসকানি দেওয়া হয়, ওই উসকানিদাতাদের অবশ্যই এর চরম মূল্য দিতে হবে। (বক্তব্য : রাশেদ খান, আহবায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর)

এই কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের নেতৃবৃন্দ অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর