সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

সাংবাদিক মারুফের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

মো: সাজ্জাদ হোসেন

মাগুরা জেলা সংবাদদাতাঃ

প্রয়াত সাংবাদিক মারুফ রায়হানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী রবিবার পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের উদ্যোগে আসর নামাজের পর মাগুরা ভায়না মোড় গোরস্থান মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে মাগুরা প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকবৃন্দ, স্থানীয় মুসল্লি ও  ভায়না গোরস্থান মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এর আগে সকালে মরহুমের কবর জিয়ারত করেন পরিবারের সদস্যরা।

উল্লেখ্য,মারুফ রায়হান গ্লোবাল টেলিভিশন, দৈনিক ভোরের ডাক ও দৈনিক কল্যাণে মাগুরা জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

একই সঙ্গে তিনি মাগুরা নিউজ টিভির সম্পাদক ছিলেন। অত্যন্ত সহজ-সরল ব্যক্তি হিসেবে সুপরিচিত মারুফ রায়হান ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর