সল্প পুঁজিতে ব্যবসা করে মাসে আয় করুন ১-২ লক্ষ টাকা!
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
৬২
বার পঠিত
সল্প পুঁজিতে ফুট কর্নার বা ফুড ভ্যান ব্যবসা করে মাসে আয় করুন ১-২ লক্ষ টাকা!
আপনি যদি অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা করতে চান, তবে ফুট কর্নার বা ফুড ভ্যান হতে পারে আপনার সেরা সুযোগ। মাত্র ১-২ লাখ টাকা মূলধনে এই ব্যবসা শুরু করা যায়। একটি ছোট ভ্যান, গ্যাস চুলা, ফ্রায়ার, কুকিং সরঞ্জাম, কিছু প্লাস্টিক চেয়ার-টেবিল, এবং জনপ্রিয় খাবার (যেমন: ফুচকা, রোল, বার্গার, ফ্রাইড চিকেন, চা-কফি) দিয়েই শুরু করা সম্ভব।
কেন এই ব্যবসা লাভজনক?
দিনে ৮-১০ ঘণ্টা চালিয়ে দৈনিক বিক্রি ৫-৭ হাজার টাকা করা সম্ভব । ভালো লোকেশন বেছে নিলে বিক্রি ১০ হাজার পর্যন্ত যেতে পারে । ৩০ দিনে আয় ১.৫-২ লক্ষ টাকা (কম খরচে বেশি মুনাফা) ।
কলেজ, অফিস, বাজার বা পার্কের পাশে সহজে কাস্টমার পাওয়া যায় । সোশ্যাল মিডিয়ায় প্রচার করলে আরও কাস্টমার পাওয়া সম্ভব
টিপস:
খাবারের মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন । ইউনিক নাম এবং ডিজাইন দিন আপনার ফুড ভ্যানে
মেনুতে বৈচিত্র্য রাখুন । হোম ডেলিভারি অপশন চালু করলে আরও লাভবান হবেন ।