সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

সরাইলে ৯ বছর বয়সে কোরআনের হাফেজ হলেন মাসুদ নামে ছোট্ট শিশু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সে কোরআনের হাফেজ হলেন মাসুদ নামে ছোট্ট শিশু। মাত্র ১০ মাসে সে কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে।

তার এ কৃতিত্বে অভিভাবক,শিক্ষক, সহপাঠী ছাড়াও ও এলাকাবাসী ভীষন আনন্দিত।।মাসুদের  উজ্জল ভবিষ্যৎ কামনায় নিজ উপজেলাসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আফটার স্কুল তাহফিজ প্রোগ্রাম” এর প্রিন্সিপাল ও হিফজ বিভাগের প্রধান শিক্ষক মাওলানা হাফেজ মুফতি মনিরুল হক মাসুদ কোরআনে হাফেজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

মাসুদ সরাইল উপজেলার নোয়াগাঁও তেরকান্দা গ্রামের কৃষক জাকির হোসেনের ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়ার চকলেট ফ্যাক্টরি এলাকার “আফটার স্কুল তাহফিজ প্রোগ্রাম” (স্কুল এবং মাদরাসা) শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র।
মাসুদের বাবা জাকির হোসেন  বলেন, ছোটবেলা থেকেই কোরআন হিফজের বিষয়ে মাসুদের প্রবল ইচ্ছা ও আকর্ষণ ছিল। মাদ্রাসায় ভর্তির জন্য মাসুদ নিজেই বায়না ধরে। এতে ২০২৩ সালে মাসুদকে “আফটার স্কুল তাহফিজ প্রোগ্রাম” (বাংলা ও আরবী) বিভাগে মাসুদকে  ভর্তি করিয়ে দেই।
ভর্তির পর শুরুতে তাকে বাংলার পাশাপাশি পবিত্র কোরআনের হিফজ সবক দেওয়া হয়। মাত্র ১০ মাসের মধ্যেই মাসুদ কোরআনে হাফেজ হয়ে ওঠে।
ছোট্র হাফেজ মাসুদ বলেন, আমি চেষ্টা করেছি, আল্লাহ সহায় ছিলেন বলেই মহাগ্রন্থ কোরআন আয়ত্ত করতে পেরেছি। ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আলেম হওয়ার স্বপ্ন তার।
আফটার স্কুল তাহফিজ প্রোগ্রাম” এর প্রিন্সিপাল মাওলানা হাফেজ মুফতি মনিরুল হক জানান, মাসুদ শান্ত প্রকৃতির শিক্ষার্থী। সঠিকভাবে দিক-নির্দেশনা অনুসরণ করে সে পড়াশোনা করেছে।। হাফেজ হতে তার প্রবল ইচ্ছা আর আকাঙ্খা ছিল। সে ইচ্ছা আর আকাঙ্খা  থেকে সে আজ হাফেজ হওয়ার গৌরব অর্জন করেন।
মাসুদ আমাদের প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে। আল্লাহ তার ভবিষ্যত জীবনকে ইসলামের পথে আরো বহুদুর এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর