সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

সরাইলে  দুইপক্ষের সংঘর্ষে আহত-৩০

  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২২১ বার পঠিত

আলী হোসেন,সরাইল থেকে ফিরে :(ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাঁচা সড়ক মেরামত করে টাকা উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার রাতেও এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি তেরকান্দা গ্রামের একটি কাচা সড়ক ভেঙ্গে যাওয়ায় মাটি ফেলে সংস্কার করে মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা।  মঙ্গলবার সকালে একই গ্রামের সরদার গোষ্ঠীর জুয়েল সিএনজি চালিত অটোরিকশা নিয়ে এ সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় নয়ন জুয়েলের কাছে সড়ক মেরামতের কথা বলে ১০ টাকা দেওযার দাবী করে। জুয়েল এতে টাকা দিতে অনিহা প্রকাশ করলে তাদের মধ্যে তর্ক বির্তক ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মিমাংসা করতে সন্ধ্যায় শালিশে বসে দুই পক্ষের লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। এরই জের ধরে বুুধবার (সেপ্টেম্বর ০২) সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর