সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

সরাইলে অবৈধ ইটভাটাকে জরিমানাসহ  ঢেলে দেওয়া হলো ফায়ার সার্ভিসের পানি

  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধ ইট ভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটায় ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ঢেলে দেওয়া হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নোয়াগাঁও এলাকায় ‘মেসার্স শানু ব্রিকসে অভিযানটি পরিচালনা করা হয়। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এ ভ্রাম্যমাণ অভিযানটি পরিচালনা করেন।

সময় সরাইল থানা সরাইল থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএনও মো. মোশারফ হোসাইন জানান, শানু ব্রিকস্‌’ অবৈধভাবে ইট উৎপাদন করছিল বলে অনেক দিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তি দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই তারা অবৈধভাবে ইট তৈরি করছে।পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স শানু ব্রিকস্‌কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করা যায়। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইট ভাটায় পানি ছিটানো হয়।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর