সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

সরকারি রাস্তার উপর ছাদ রেখেই চলছে নির্মাণ কাজ

  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে সরকারি রাস্তার উপর বিল্ডিংয়ে ছাদ রেখেই রাস্তা নির্মাণ কাজ চলছে। এমন অভিযোগ উঠেছে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের দোকান মালিক গৌতম কুমার কুণ্ডু, অরুপ কুণ্ডু, শুকুর আলী ও হাফিজ উদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসকে ম্যানেজ করে দোকান মালিকেরা বিল্ডিংয়ের ছাদ ভাঙতে দেয়নি। যার ফলে সরকারি কাজের চরম বিঘ্ন ঘটছে। রাস্তার উপর ছাদ রেখে দেওয়া হলে ওই রাস্তায় বিভিন্ন যানবাহন ও পথচারীদের চলাচল বিঘ্নিত হবে। এমনকি এলাকার সৌন্দর্য নষ্ট হবে।

এ বিষয়ে জানতে ইউনিয়ন ভূমি অফিসের নায়েব প্রভাস কুমার বিশ্বাসের মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করেও কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে দোকান মালিক পক্ষের ব্যক্তিদের সাথে কথা বললে তারা স্থানীয় নায়েবকে ম্যানেজ করার বিষয়টি অস্বীকার করেন। এ সময় তারা বলেন, এ দোকানঘর অনেক আগে নির্মাণ করা। তখন কোন সমস্যা হয়নি। এখন যদি কোন সমস্যা হয়, কর্তৃপক্ষ ভেঙে দিলে আমাদের কোন আপত্তি নেই।

বাজারের অধিকাংশ দোকান মালিক ও ব্যবসায়ী এ কাজের বিরোধিতা করলেও ভয়ে মুখ খুলছে না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকান মালিক ও ব্যবসায়ী জানান, রাস্তার উপর বিল্ডিংয়ে ছাদ রাখার কোন বৈধতা নেই। এইটা বাজারের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। বিল্ডিংয়ের ছাদ থাকলে এ রাস্তায় কোন গাড়ি চলাচল করতে পারবে না। এভাবে ছাদ রেখে দেওয়া হলে সৌন্দর্য নষ্ট হবে। আমরা চাই উনারা উনাদের জায়গার উপর ছাদ রাখুক, সরকারি রাস্তার উপর না।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী প্রকৌশলী মোজাম্মেল হোসেন জানান, এ বিষয়ে আমাদের কেউ অবগত করেনি। সরেজমিনে গিয়ে এ বিষয়টি দেখার পর আসলে কি সমস্যা বোঝা যাবে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী জানান, এ বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ করেনি যার ফলে বিষয়টি আমার নজরে আসেনি। যখন নজরে অবশ্যয় বিষয়টি তদন্ত করে দেখা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর