সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুুরে প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম 

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬৫ বার পঠিত
  •  মাগুরার শ্রীপুরে তারিকুল ইসলাম (৩৪) নামে এক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। তার দু’টি কিডনি নষ্ট। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার নাকোল স্ট্যান্ডে এ ঘটনা ঘটনা ঘটে। ওইদিন বিকেলেই তারিকুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আহত তারিকুল ইসলাম বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত তারিকুল ইসলাম রায়নগর গ্রামের মৃত আছাদ শেখের ছেলে। 

    এ ব্যাপারে আহত তারিকুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে ইজিবাইকে নাকোল স্ট্যান্ডে আমার ফলের দোকানে গিয়ে দাড়ানোর সাথে সাথে রায়নগর গ্রামের দবির মোল্যা, সাগর মোল্যা, জয়নাল মোল্যা ওরফে টেটন, মুরাদ মোল্যা, ইয়াসিন মোল্যা, সুলতান মোল্যা আমার উপর অতর্কিত হামলা চালায়। আমার কাছে থাকা ৪০ হাজার টাকা ওরা নিয়ে যায়। এর আগেও ওরা আমাকে মেরেছে। আমার মা এ ঘটনা শোনার পর স্ট্রোক করেছেন। ওরা আমার ১৩ বছরে ছেলেকে মারার জন্য দাবড়িয়েছে। আমি একজন প্রতিবন্ধী দু’টি কিডনিই নষ্ট। পায়ে হেটে চলাচল করতে পারি না। আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

    এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর