সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্যবৃন্দের  অভিষেক ও সংবর্ধনা প্রদান

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৮৩ বার পঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর নব গঠিত এডহক কমিটির সভাপতি মুন্সী জয়নুল আবেদীনসহ সদস্যবৃন্দের আনুষ্ঠানিকভাবে অভিষেক ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাকক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।

 

শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নব গঠিত এডহক কমিটির সদস্য সচিব উত্তম কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মুন্সী জয়নুল আবেদীন।

শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সী রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, উক্ত প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম ছরোয়ার ও বিশেষ অতিথি ও এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি খোন্দকার আবু নঈম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াছিন আলী সোহেল, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম ধলু,১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মো. মতিয়ার বিশ্বাস, সাবেক ইউপি সদস্য মো. ইদ্রিস আলী বিশ্বাসসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিকসহ সুধী সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

# মহসিন মোল্যা,শ্রীপুর উপজেলা প্রতিনিধি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর