সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে ৮৭ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান শ্রীপুর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২১১ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) উপজেলা প্রতিনিধি  ঃ

মাগুরার শ্রীপুরে ৮৭ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪ জন শিক্ষার্থী ও একজন অসুস্থ শিক্ষকের মাঝে শিক্ষাবৃত্তি দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বরিশাট মাধ্যমিক বিদ্যালয় মাল্টিমিডিয়া ক্লাসরুমে এ শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়৷  ৮৭ ফাউন্ডেশনের সভাপতি মৃত্যুঞ্জয় কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসি ডা. সাইফুল ইসলাম রঞ্জু।

৮৭ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ও খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোল্যা আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৮৭ ফাউন্ডেশনের সাবেক সভাপতি ও শ্রীপুর আলতাফ হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মঈদুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ৮৭ ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমেরিকা প্রবাসী মো. জাহিদুজ্জামান, ৮৭ ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. আনিচুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মৃধা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক চৌধুরী জহুরুল হক, বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কুমার বিশ্বাস, শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা আবু সাইদ, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক অনন্ত কুমার বিশ্বাস প্রমুখ। এ সময় ৮৭ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. সাইফুল ইসলাম রঞ্জু জানান, মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত সম্পূর্ণ অরাজনৈতিক, সেবামূলক ও সামাজিক সংগঠন ৮৭ ফাউন্ডেশন। উপজেলা সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রতি তিনমাস অন্তর শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়। এছাড়া অসচ্ছল সদস্যদের সন্তানদের লেখাপড়ার সার্বিক সহযোগিতা, গরীব ও মেধাবির শিক্ষার্থীদের ফরম ফিলাপের জন্য বিশেষ অর্থ প্রদান, করোনাকালীন সময়ে জেলার বিভিন্ন এলাকায় অক্সিজেন সেবা প্রদান, যে কার্যক্রম এখনো চলমান রয়েছে। বিগত দিনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও অসহায় রোগীদের জন্য আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর