সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে ৪ হাজার ৫’শ ২০ জন কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার বিকেলে উপজেল ৪ হাজার ৫’শ ২০ জন কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা কৃষি সূত্র জানায়, চলতি মৌসুমে, ১ হাজার ৬’শ জন কৃষককে গম, ১ হাজার ৮’শ জনকে সরিষা, ৩’শ ৫০ জনকে শীতকালীন পেঁয়াজ, ৬’শ ৫০ জনকে মসুর, ১’শ ২০ জনকে খেসারীর বীজ ও সার বিতরণ করা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর