সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরার শ্রীপুর উপজেলার মুজদিয়া জামিউল উলূম কারিমিয়া মাদ্রাসায় সোমবার দিনব্যাপী ৩০ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত মাগুরা জেলা শাখার উদ্যোগে ও শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৪টি গ্রুপে উপজেলার ২৫টি প্রতিষ্ঠানের ১৪১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

বিকেলে প্রতিযোগীতায় ১ম থেকে ১০ম স্থান অর্জনকারীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ অনুষ্ঠানে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আহম্মেদ হুসাইন, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা আরিফুল হক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু রাসেল, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা লুকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মিজবাহ প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন মাদ্রাসার পরিচালক ও শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আব্দুল কাইয়ুম।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর