সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যদিয়ে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩১৯ বার পঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যদিয়ে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপী নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উৎসব মূখর পরিবেশে উপজেলার গয়েশপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেলে ভোট গননা শেষে জেলা নেতৃবৃন্দ ফলাফল ঘোষনা করেন।

নির্বাচনে চন্ডিখালি-কালিনগর ৪নং ওয়ার্ডে ১০৮ ভোটের মধ্যে উভয়ে ৫২ ভোট পেয়ে সিরাজুল ইসলাম ও আব্দুর রশিদ ৫২ ভোট পেয়ে এবং ৫ নং ওয়ার্ডের মোট ভোটার ৯৭ ভোটের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ও রফিকুল ইসলাম ৪৬ ভোট পেয়ে ড্র হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলী আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামসুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম হিরো, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্বাস উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিমসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর