সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে স্থানীয় গার্ল গাইডসে্র ওয়ান ডে ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫৩ বার পঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি –

“গাইড নেতৃত্বে বাল্যবিবাহ হবে রোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের আয়োজনে স্থানীয় ‘ওয়ান ডে’ ক্যাম্প”-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে  মঙ্গলবার সকাল ৮ টায় রেজিষ্ট্রেশনের মধ্যদিয়ে দিনব্যাপী বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের কার্যক্রম শুরু হয়। পরে ক্যাম্প সজ্জা, সূচি শিল্প কর্মসূচি, স্বাস্থ্য সচেতনতা ও আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা শেষে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পরে ক্যাম্প ফায়ারের মধ্যদিকে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।  গার্ল গাইডস্ এসোসিয়েশন মাগুরা জেলা শাখার জেলা সচিব মোছা. মর্জিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী।  এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গার্ল গাইডস এসোসিয়েশনের স্থানীয় কমিশনার খান পাপিয়া ফেরদৌস, জেলা কোষাধ্যক্ষ শাহানাজ সুলতানা, স্থানীয় সচিব লুৎফুন্নাহার লুনা, স্থানীয় সদস্য রেহেনা পারভীন, অসিমা রানী, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান লাভু, রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওয়াব আলী, টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার চক্রবর্তীসহ জেলা ও স্থানীয় কমিটির সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর