মহসিন মোল্যা , শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি –
মাগুরার শ্রীপুর সাব-রেজিস্টার শুভ্রা রানী বাড়ৈ এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগে দূর্নিতী দমন কমিশন যশোর উপ-পরিচালক বরাবর একটি লিখিত আবেদন করেছেন হাসানুর রহমান এক ব্যক্তি। এবং বিষয়টি অবগতির জন্য মাগুরা জেলা প্রশাসক ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনুপিলি প্রেরণ করেছেন। গত ১১ আগস্ট সোমবার তিনি এ লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর সাব-রেজিস্টার পদে যোগদানের পর থেকেই শুভ্রা রানী বাড়ৈ ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দিয়ে কোন জমি রেজিস্ট্রী করছেন না। ফলে সরকারি রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। দাখিলকৃত দলিল প্রতি ১০০০ টাকা ও প্রতি লাখ টাকা পনে ৮ হাজার টাকা উৎকোচ না দিলে তিনি উক্ত দলিল রেজিস্ট্রী করেন না। এছাড়াও এনআইডি কার্ড ও পর্চায় নামের বানান ভুল থাকলে বিজ্ঞ আদালতের এফিডেভিট থাকা সত্বেও উৎকোচ না দিলে তিনি সে দলিলও রেজিস্ট্রী করেন না।