সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে সাব-রেজিস্টারের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

মহসিন মোল্যা , শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি –

মাগুরার শ্রীপুরে সাব-রেজিস্টারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। শ্রীপুর সাব-রেজিস্টার শুভ্রা রানী বাড়ৈ এর বিরুদ্ধে এ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলেছে সাব রেজিস্টার অফিসে আসা ভোগান্তির শিকার গ্রাহকেরা।   সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, শুভ্রা রানী বাড়ৈ সাব রেজিস্টার অফিসে যোগাযোগের পর থেকেই সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করেই নিজের মনগড়া আইন দিয়ে সাব রেজিস্টার অফিসের কার্যক্রম পরিচালনা করছেন। ফলে একাধারে সরকার যেমন বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে অপরদিকে চরম ভোগান্তিতে পড়ছে জমি ক্রেতা-বিক্রেতারা।  অনুসন্ধানে জানা যায়, সাব রেজিস্টার পদে যোগদানের পর থেকেই তিনি ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দিয়ে কোন জমি রেজিস্ট্রি করছেন না। সরকারি রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। দলিলকৃত দলিল প্রতি ১০০০ টাকা ও প্রতি লাখ টাকা পনে ৮ হাজার টাকা উৎকোচ না দিলে তিনি উক্ত দলিল রেজিস্ট্রি করেন না। এছাড়াও এনআইডি কার্ড ও পর্চায় নামের বানান ভুল থাকলে বিজ্ঞ আদালতের এফিডেভিট থাকার সত্বেও উৎকোচ না দিলে তিনি সে দলিলও রেজিস্ট্রি করেন না।   এ ব্যাপারে কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা হলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানান, নাম বললে আমাদের দলিল রেজিস্ট্রি হবে না। কিন্তু তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ সত্য। আমরা উক্ত কর্মকর্তার এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।  এ বিষয়ে জানতে সাব রেজিস্টার শুভ্রা রানী বাড়ৈকে মুঠোফোনে বারবার চেষ্টা করেও কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর