সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২১৬ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি-

মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া আলিম মাদ্রাসায় অবস্থিত মডেল রিসোর্স সেন্টার কাম সাব-অফিসে বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মাগুরা সদরের ফিল্ড সুপারভাইজার মো. সামছুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগিতা পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারপাড়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. আব্দুল গফফার।

স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. মহি উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিচারক ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ও জিকে আইডিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, জোকা বাইতুল নূর জামে মসজিদের ইমাম মুফতি আবুল বাশার, ইসলামিক ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা মডেল রিসোর্স সেন্টার কাম সাব-অফিসের মডেল কেয়ারটেকার আব্দুল খালেক, সাধারণ কেয়ারটেকার মো. জিয়াউর রহমান, মো. ওয়াহিদুল ইসলাম, আব্দুল্লাহ প্রমুখ।

শিক্ষক মো. আব্দুর রাজ্জাক এ সময় আরো উপস্থিত ছিলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন শ্রীপুর উপজেলার শিক্ষকবৃন্দ ও বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলার মাস্টার ট্রেইনার মাওলানা মো. শিহাব উদ্দিন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর