মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে লিটন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১১৫ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাদককে না বলি, শিক্ষা ও খেলাধুলায় অংশগ্রহণ করে সুন্দর জীবন গড়ে তুলি এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়ারা সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে কাদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক মো. আইয়ুব হোসেন খানের সহযোগিতায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে  অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের খেলায় ইন্দোনেশিয়ার খেলোয়াড় স্পোর্টস উইথ নোমান ড্রেন্ডা – নাজমুল দল ৩-২ সেটে খুলনার অপু- রিয়াদ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ড্রেন্ডা।


খেলা পরিচালনা করেন মাগুরার খুশবু ও শিহাব। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন কাদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক মো. আইয়ুব হোসেন খান। চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে নগদ ৩০ হাজার টাকা ও রানার্স আপ দলকে নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়। টুর্নামেন্টে বিভিন্ন জেলার ১০ টি দল অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী জিন্নাহ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী। হাজার হাজার ক্রিড়াপ্রেমী খেলাটি উপভোগ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর