সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে রাতের আধারে ৩০ টি ধরন্ত আমগাছ তুলে ফেলেছে দূর্বৃত্তরা

  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

মহসিন মোল্যা ,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি  –

মাগুরার শ্রীপুরে মো. টিটো মিয়া নামে এক ব্যক্তির ধরন্ত আমগাছ তুলে ফেলেছে দূর্বৃত্তরা। এ সময় বাঁশের বেড়া ভেঙে অন্তত ৩০ টি ধরন্ত আমগাছ তুলে ফেলে তারা। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে উপজেলার নাকোল ইউনিয়নের বরালিদহ গ্রামে। প্রতিবেশী আব্দুর রাজ্জাক ও স্ত্রী রোজিনা খাতুন বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ির পাশের জমি থেকে রাতের আধারে কে বা কাহারা বাঁশের বেড়া ভেঙে ৩০ টি ধরন্ত আমগাছ তুলে পাশের জঙ্গলে ফেলে দিয়েছে। এ কাজ যারা করেছে, ঠিক করেনি। অভিযোগকারী মো. টিটো মিয়া বলেন, আমার লাগানো ৩০ টি ধরন্ত আমগাছ বুধবার দিবাগত রাতে কে কাহারা তুলে ফেলেছে। গাছগুলো নষ্ট করে দিয়েছে। আমি সকালে এসে দেখার পর নাকোল পুলিশ ফাঁড়িকে অবহিত করেছি। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।  শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী বলেন, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর