সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে যাত্রীবেশে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

মহসিন মোল্যা

শ্রীপুর উপজেলা প্রতিনিধিঃ

মাগুরা শ্রীপুর উপজেলার আমলসার গ্রামের আল-আমিন (৩০) নামে এক যুবকের কাছ যাত্রীবেশে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সারে ৮ টার দিকে লাঙ্গলবাঁধ-ওয়াপদা সড়কের উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মালাইনগর ফাঁকা রাস্তায় এ ঘটনা ঘটে বলে দাবি ওই যুবকের। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে বাড়িতে পাঠানো হয়েছে বলে জানা গেছে৷ সে উপজেলার আমলসার গ্রামের আবু বক্কার ছেলে।

ভুক্তভোগী আল-আমিন জানান, রাত ৮টার দিকে আমলসার বাজার থেকে ওয়াপদার উদ্দেশ্যে রওনা হন। ইজিবাইকের মধ্যে আগে থেকেই একজন বসা ছিল। মালাইনগর ফাঁকা মাঠের মধ্যে রাত সাড়ে ৮টার দিকে পৌঁছালে যাত্রীবেশে বসে থাকা ওই ব্যক্তি ও ইজিবাইক চালক আমার কাছে যা আছে বের করে দিতে বলে। এই বলে আমাকে কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে আমার নাকে চেতনানাশক স্প্রে করলে আমি অজ্ঞান হয়ে পড়ি। তারপর কিছু জানিনা। আমার কাছে ৭০ হাজার টাকা ছিল তা তারা নিয়ে নেয়। আমি তাদের কাউকে চিনি না বলে থানায় কোন অভিযোগ করিনি।

এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, ঘটনা শোনার পর পুলিশ হাসপাতালে গিয়েছিল। কিন্তু তার কথা বার্তায় সন্দেহজনক। হয়তো তাদের মধ্যে অন্য কোন বিষয় থাকতে পারে। তবে এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর