মহসিন মোল্যা,শ্রীপুর(মাগুরা) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাগুরার শ্রীপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শুক্রবার মাগুরা জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আব্দুল হান্নান মিয়া ও সদস্য সচিব মো. মনিরুজ্জামান সবুজ স্বাক্ষরিত জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ২১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভাপতি

সাধারণ সম্পাদক

কমিটিতে মো. ফারুক আহম্মদকে সভাপতি এবং মো. রকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মনিকুমার বিশ্বাস, বাবলু বিশ্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামির হোসেন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তোজাম শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল বারিক বিশ্বাস, সহ-প্রচার সম্পাদক মো. মিরাজ বিশ্বাস, ক্রীড়া সম্পাদক মো. সেলিম হোসেন, দপ্তর সম্পাদক অমরেশ সরকার, কোষাধ্যক্ষ সজল কুমার বিশ্বাস, যোগাযোগ সম্পাদক মো. আলাউদ্দিন বিশ্বাস, সদস্য ইকমান হোসেন ও মো. জিয়ারুল শেখসহ আরো অনেকেই।
শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মো. ফারুক আহম্মদ বলেন, আমাকে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি করায় এবং সুন্দর একটি কমিটি উপহার দেওয়ায় জেলা কমিটিকে ধন্যবাদ জানাই। দলের সুসংগঠিত করে দলের স্বার্থে কাজ করবো। আগামী জাতীয় নির্বাচনে দেশনায়ক তারেক জিয়ার নির্দেশ পালনে শ্রীপুর উপজেলা মৎস্যজীবী দল অগ্রণী ভূমিকা পালন করবে।