সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে মামলা তুলে না নেওয়ায় বাদীকে কুপিয়ে জখম

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৬৯ বার পঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার শ্রীপুরে মামলা তুলে না নেওয়ায় মামলার বাদী জামাল বিশ্বাস (৪২) কে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। শুক্রবার ভোর সকাল ৫ টার দিকে উপজেলার শ্রীকোল ইউনিয়নের দরিবিলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দরিবিলা গ্রামের জামাল বিশ্বাসকে ২০২০ সালে কুপিয়ে মারাত্মক আহত করে। ওই ঘটনায় একটি মামলা হয়। সেই মামলা তুলে নেওয়ায় জন্য বিভিন্ন সময় তার ও তার পরিবারের উপর হুমকি চলে আসছিল। শুক্রবার সকাল ৫ টার দিকে কাজের উদ্দেশ্যে শ্রীপুর আসার পথে শ্রীকোল ক্যানালের ব্রীজের উপর অতর্কিত হামলার শিকার হয়। এ সময় নাজমুল শেখ, সাজিদ শেখ, জিল্লুর শেখ, মনির হোসেন শেখ, রাকিব শেখ, সিজান শেখ ও শিবলু শেখ, শহিদুল ইসলামসহ ১০ থেকে ১৫ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যাই। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর