সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলী, কাবিলপুর ও হোগলডাঙ্গা তিন গ্রাম নিয়ে গঠিত মাদক বিরোধী ও মাদক নির্মূল কমিটির উদ্যোগে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সব্দালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।

মাদক বিরোধী ও নির্মূল কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ মল্লিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী।

শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসিরুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর থানার ওসি তদন্ত আবু বকর সিদ্দিক, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা ফয়জুর রহমান লাভু, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান মোল্যা, মাদক বিরোধী ও নির্মূল কমিটির সদস্য রেজাউল ইসলাম, আরিফ মল্লিক, তানভীর আহম্মেদ ঠান্ডু, তেলেম হোসেন মোল্যা প্রমুখ।

এ সময় বক্তারা সমাজ থেকে মাদক নির্মূল করতে সকলে সকলের সহযোগিতা কামনা করেন। এবং মাদকমুক্ত সমাজ গড়তে সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর