মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে মহিলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার মহিলা আওয়ামী লীগের সভাপতি স্বর্ণালি জোয়ার্দার রিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার সারঙ্গদিয়া তার গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ২০২২ সালে সারঙ্গদিয়া গ্রামের শেখ আবু সাইদকে মারপিটের মামলায় তিনি এজাহারভূক্ত আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন ঢাকাতেই অবস্হান করছিলেন। কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়িতে আত্নগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে পুলিশ তাকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, ২০২২ সালের শ্রীপুর থানায় একটি মারধরের মামলায় এজাহারভূক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর