সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে মহান বিজয় দিবস পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে মঙ্গলবার দিনব্যাপী মাগুরার শ্রীপুরে মহান বিজয় দিবস -২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রতুষ্যে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৮ টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাদদেশে উপজেলা প্রশাসন, থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শ্রীপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক দল ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদ, থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা বদরুল আলম হিরো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর ফখরুদ্দিন মিজান, সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, কৃষকদলের আহ্বায়ক রোমানুর রহমান বিপ্লব, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ও শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টু।

সকাল ৯ টায় উপজেলা মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দুপুরে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর