সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে নাকোল ইউনিয়ন বিএনপির ভোট গ্রহণ

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৮২ বার পঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি –

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে মাগুরার শ্রীপুর উপজেলার ৮ নং নাকোল ইউনিয়ন বিএনপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১ টা থেকে নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নাকোল ইউনিয়নের মোট ৪৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে  মিয়া শরাফত হোসেন শুকুর, মিজানুর রহমান ও রবিউল ইসলাম খান রবি, সাধারণ সম্পাদক পদে মইনুল হাসান মুক্তি, মো. মনিরুজ্জামান হোসেন মহব্বত, শহিদুল ইসলাম, মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মুক্তি মাহমুদ, জুয়েল শেখ, বাচ্চু মোল্লা ও দুলাল শেখ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন পরিচালনায় টিম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক খান হাসান ইমাম সুজা ও সহকারী টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মো. আলমগীর হোসেন।  নির্বাচনকালীন সময়ে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, উপজেলাা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মুন্সি রেজাউল করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। নির্বাচনে রবিউল ইসলাম খান রবি সভাপতি, মো. মনিরুজ্জামান হোসেন মহব্বত সাধারণ সম্পাদক ও জয়েল শেখ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর