সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

মহসিন মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি-

মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার বিকেলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব আকতার হোসেন, যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিকদার মঞ্জুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেন প্রমুখ।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী রেজাউল ইসলাম মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গি, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, সাধারণ সম্পাদক কুলসুম খাতুন,  উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব রায়হান রিংকুসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবদুল কাদের।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর