সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

 

 

মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার রাতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৭নং সব্দালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ  জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সাবেক সহ-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান।

 

 

সমাজ সেবক রুহুল কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সমাজসেবক মো. ওলিয়ার রহমান, প্রবাসী মাহফুজার রহমান, সাবেক ইউপি সদস্য ফয়জুর রহমান, সাবেক ছাত্রদল নেতা কামরুল হাসান প্রমুখ।

 

 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আইন বিষয়ক সম্পাদক মো. আবেদ আলী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি’র নেতাকর্মী ছাড়াও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে স্থানীয় শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর