সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে বিএনপি নেতার বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২১ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

 

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নুরুল মণ্ডলকে বিএনপি থেকে বহিষ্কারের দাবিতে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমলসার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব মো. সজিব হোসেন, আমলসার ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ, ইউনিয়ন যুবদল নেতা মো. সালাম বিশ্বাস।

 

 

এ সময় বক্তারা বলেন, বৃহস্পতিবার সকালে নুরুল মণ্ডল আওয়ামী লীগের লোকজন নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় আমাদের বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছে। আমাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। তিনি দীর্ঘদিন ধরে আমাদের উপর অমানুষিক নির্যাতন করে আসছে। তিনি বিএনপি’র পদে থেকেও আওয়ামী লীগের লোকজনকে সাথে নিয়ে বিভিন্ন সময় আমাদের নির্যাতন করে আসছে। তিনি ওয়ার্ড বিএনপি’র সার্চ কমিটিতে আওয়ামী লীগের লোকজনকে আনার চেষ্টা করছে। এ বিষয়ে প্রতিবাদ করায় তিনি আমাদের উপর হামলা চালিয়েছে। তিনি মোবাইলে আওয়ামী লীগের লোকজন সাপোর্ট দিয়ে, তাদের কিছু বললে আমাদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। যে কল রেকর্ড অনেকের হাতে রয়েছে। তাকে বিএনপি থেকে বহিষ্কার এবং কোন পদ না দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর