সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও আলোচনা সভা 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাকীউল আলম বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমিনুর রহমান খাঁন পিকুল, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কেএম মকিদ হাসান, সাবেক উপজেলা ছাত্রনেতা জহুরুল ইসলাম মিলন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. আবদুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গণভোটের নামে কোনো প্রকার তালবাহান সহ্য করা হবে না। জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  একটি দল নির্বাচন বিলম্বিত করার জন্য নানা টালবাহানা করছে। এই ষড়যন্ত্রকারীরা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলো। তারা আবার নতুন করে দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তা এ বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর