সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানকে গণ সংবর্ধনা 

  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

মহসিন মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরার শ্রীপুরে মাগুরা -০১ আসনের বিএনপির দল দলীয় মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব মনোয়ার হোসেন খান  ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা (মাগুরা- শ্রীপুর) আসনে আগমন উপলক্ষে মাগুরার প্রবেশদ্বার শ্রীপুরের ওয়াপদা বাস স্ট্যান্ড মোড়ে উপজেলা বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসান ইমাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি রেজাউল করিম, মাগুরা জেলা বিএনপি ও শ্রীপুর উপজেলার বিএনপির ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

উপজেলার ওয়াবদা মোড়ে নাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল আলম খান রবির সভাপতিত্বে পথসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে সদ্য বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয়ভাবে আগামী সংসদ নির্বাচনের জন্য বিএনপি থেকে ২৩৭ জনের নামের তালিকা  ঘোষণা করেন। আমি মাগুরা-০১ আসনের জন্য দলীয় মনোনয়ন পেয়েছি। আপনারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসান, তাহলে সত্যিকার অর্থে আগামী দিনে সুন্দর গণতন্ত্রের যাত্রা শুরু হবে। মরহুম জিয়াউর রহমান যোগ্য সন্তান ও খালেদা জিয়ার যোগ্য উত্তরসুরি  তারেক জিয়ার নেতৃত্বে তাঁর দেওয়া ৩১ দফা আমাদের সবাইকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এটাই হোক আমাদের অঙ্গীকার।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর