সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে বিএনপি’র মতবিনিময় ও আলোচনা সভা 

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর উপজেলা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঘাসিয়াড়া ব্যাপারীপাড়া ঈদগাহ ময়দানে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাদিরপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজোয়ান আলম খানের সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, সাবেক মাগুরা পৌর চেয়ারম্যান ও বিএনপি নেতা ইকবাল আক্তার খান কাফুর, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এ্যাড. এম এ রশিদ, জেলা বিএনপি নেতা আমিনুর রহমান পিকুল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর হাসান সোহান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার খলিলুর রহমান, মাহবুব-উর-রহমান, জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ।

কাদিরপাড়া ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন ঝন্টু’র সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত মোল্যা প্রমুখ।

 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর