সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে বিএনপির দু-পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। সংঘর্ষের সময় ২০ টি বসত বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের আগে কোদলা গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেতৃত্ব দিলেও সরকার পতনের পর থেকে সেখানে দু’টি সামাজিক দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। যার এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন কোদলা গ্রামের বিএনপি নেতা মো. তুরাফ আলী এবং অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন একই গ্রামের বিএনপি নেতা ইয়াকুব আলী বিশ্বাস। সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে ইয়াকুব আলী বিশ্বাসের সমর্থক সাবেক সেনা সদস্য মো. কামরুল ইসলাম কোদলা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমামের খাবার দিতে গেলে তোরাফ আলীর সমর্থক রবিউল ইসলামসহ বেশ কয়েকজন বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে কামরুল ইসলামকে মারতে গেলে তিনি দৌড়ে পালিয়ে যাই। এ ঘটনা তার সামাজিক দলের লোকজনের কাছে বললে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় তোরাফ আলী পক্ষের সমর্থক আব্দুল কাদের (৪৫), নবাব (৪৮), মারুফ(২৫), লতিফ (৩৫), ওয়াসিম (২৫), জমির মোল্লা (৪০) এবং ইয়াকুব আলী বিশ্বাসের পক্ষের সমর্থক সোলাইমান (৬৭), ইয়াকুব (৭০), অলিয়ার (৬৫), মনির (৪৫), কুদ্দুস (৫৫), ইকবাল (৫৫), বাহাদুর (৫৫), হাসেম (৪৫), রাসেল (৩৫),  মনি (৪৫),  আশরাফ (৫০) সহ উভয় পক্ষের ২০ জন আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ সময় ইয়াকুব আলী বিশ্বাসের বাড়িসহ তার সমর্থক সোলাইমান, অলিয়ার, মনির, কুদ্দুস, ইকবাল, মুন্নাফ, বাহাদুর, বারিক, হাসেম, রাসেল, মনি, আশরাফ সহ অন্তত ২০ টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় ইয়াকুব আলী বিশ্বাসের সমর্থক সিরাজের বাড়ি থেকে ১ টি গরু ও ৩ ছাগল লুট হয়। পরে পুলিশের হস্তক্ষেপে তা ফেরত দেওয়া হয়।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর