সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষ আহত ১০ 

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি my

মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের গয়েশপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ধলু ও গয়েশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম সাচ্ছুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার গয়েশপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ধলু ও গয়েশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম সাচ্ছুর মধ্যে বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জেরে মঙ্গলবার সকালে বাগবাড়িয়া গ্রামের সাহেব মেম্বারের বাড়ির সামনে থেকে হাবিবুর রহমান ধলুর সমর্থক সোহেল, রাফসান, মুক্তার, ওয়াসিমসহ ৮ থেকে ১০ জন মিনহাজুল ইসলাম সাচ্ছুর সমর্থক বাহারুল ইসলামকে কুপিয়ে মারাত্মক আহত করে। সে প্রতিদিনের ন্যায় মাগুরা মহুরীর কাজে যাচ্ছিলেন। বাহারুল ইসলামের উপর হামলার ঘটনা জানাজানি হলে মিনহাজুল ইসলাম সাচ্ছুর সমর্থকেরা নজরুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে লুটপাটের সকল মালামাল ফেরত দেওয়া হয়।

সংঘর্ষের ঘটনায় মিনহাজুর রহমান সাচ্ছুর সমর্থক বাহারুল ইসলাম (৪০), নওশের খান (৫০), জয়নাল মোল্যা (৩০) এবং হাবিবুর রহমান ধলুর সমর্থক মুক্তার মণ্ডল (৪৫) সহ উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। আহতরা বর্তমানে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, খবর পাওয়ার পর পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর