সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের নলখোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় উভয় গ্রুপের লোকজনের মধ্যে আবারো রক্তক্ষয়ী সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের আশঙ্কা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নলখোলা গ্রামের ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ইউনুস আলী ও একই গ্রামের বিএনপি নেতা আব্দুর রশিদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইউনুস গ্রুপের সজল শেখ (৩০), পান্নু, মোস্তফা (৪৫), আজমল (৫৫), কালাম (৪২) এবং রশিদ গ্রুপের রশিদ (৫০), মান্নান বিশ্বাস (৫০), জাহানার বেগম (৪৬) সহ উভয় গ্রুপের ১০ জন আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর