সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে বিএনপির উদ্যোগে বৈশাখ উদযাপন 

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৯৮ বার পঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। পরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সাহেদ হাসান টগর, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক সহ-সভাপতি মাহবুব-উর-রহমান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খোন্দকার আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

রিপোর্ট : মহসিন মোল্যা,শ্রীপুর,মাগুরা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর