মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য নেতাদের বেকসুর খালাস পাওয়াই আনন্দ মিছিল করেছে দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র নেতা কর্মীরা। মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে সোমবার বিকেলে একটি মিছিল দ্বারিয়াপুর ডিগ্রী কলেজ সড়ক থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দ্বারিয়াপুর কৃষি ব্যাংকের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ওয়াদুদ মোল্লা, সব্দালপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু, কাদিরপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবু জাফর মণ্ডল, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক শাহজাহান শেখ, মাগুরা জেলা যুবদলের নেতা মনিরুল ইসলাম মুক্ত প্রমূখ।
মিছিলে সব্দালপুর, কাদিরপাড়া, শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা অংশ নেন।