সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে বাঁশ কাটার অভিযোগ 

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে আমির আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে বাঁশ কাটার অভিযোগ তুলেছেন প্রতিবেশী মো. আজিজুর রহমান নামে এক ব্যক্তি। উপজেলার গয়েশপুর ইউনিয়নের চরচাকদা গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী মো. আজিজুর রহমান জানান, প্রতিবেশী আমির আলী শৈলকূপা বিজলিয়া গ্রামে বসবাস করতেন। সেখানে নানান অপকর্মে লিপ্ত থাকায় এলাকা থেকে তাকে বিতাড়িত করেন স্থানীয়রা। এখানে বাড়ি করার পর থেকে আমিসহ অনেকেই তার যন্ত্রনায় অতিষ্ঠ। আমাকে না জানিয়ে আমার বাঁশ ঝাড়ের প্রায় ২০ টা বাঁশ কেটে দিয়েছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

এ বিষয় আমির আলীর ছেলে নুর ইসলাম জানান, আমাদের ঘরের উপর আসা বাঁশগুলো কেটে দিতে বলেছিলাম। কিন্তু তারা কেটে না দেওয়ায় আমরা বাঁশগুলো কেটে দিয়েছি।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইদ্রিস আলী জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি৷ অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর