সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবকদল নেতা আহত

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় শেখ আবু সাইদ (৩৮) নামে উপজেলা স্বেচ্ছাসেবকদলের প্রস্তাবিত প্রচার সম্পাদক মারাত্মক আহত হয়েছন। বুধবার সকালে উপজেলার সারঙ্গদিয়া গ্রামের ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত শেখ আবু সাইদ সারঙ্গদিয়া গ্রামের শেখ আমিরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শেখ আবু সাঈদ বলেন, সকালে তিনি মাঠ থেকে ঘাস কেটে মাথায় করে বাড়ি ফিরছিলেন। পথে গ্রামের ইটভাটা এলাকায় পৌঁছালে সারঙ্গদিয়া গ্রামের নিয়াজ্জেল মে, সব্দাল শেখ, আমিনুর রহমান, মুক্তার, হাসান, ফুল মিয়া, রাজুসহ আরো অনেকেই তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের হাঁটুর নিচে কুপিয়ে জখম করে। একপর্যায়ে ডান পায়ের কনিষ্ঠ আঙুলও বিচ্ছিন্ন হয়ে যায়। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত করা হয়। পরে হামলাকারীরা তাকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। লপরে রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এক ভ্যানচালক তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) নিয়ে যান।

এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য নিয়াজ্জেল বলেন, এ ব্যাপারে আমি কোন কিছুই জানিনা। সকাল থেকেই আমি বাড়িতে নেই, আত্নীয় বাড়িতে বেড়াতে আসছি। আমাকে মিথ্যে ভাবে ফাঁসানো হচ্ছে।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতোয়ার রহমান বলেন, এ ঘটনাটি  সম্পর্কে আমরা অবগত হয়েছি।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর