সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে পানিতে ডুবে স্কুল শিক্ষকের মৃত্যু 

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২১৩ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে শুক্রবার বিকালে ৭০ ঊর্ধ্ব এক স্কুল শিক্ষক পানিতে ডুবে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দোরান নগর গ্রামে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল চারটার দিকে ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত মাস্টার পার্শ্ববর্তী গড়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। কিছু সময় পরে ওই গ্রামের অমলেন্দু নামে একজন একই জায়গায় গোসল করতে নামলে ওই বৃদ্ধের লাশ তার পায়ে বাঁধে। এ সময় তার চিৎকারে লোকজন ছুটে এসে লাশ উপরে তুলে নিয়ে আসে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর