সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে দু’টি দেশীয় পাইপগানসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

 

মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে দু’টি দেশীয় পাইপগানসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে মাগুরা সেনা ক্যাম্প। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে শ্রীপুর সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গরুর হাটের পাশ থেকে অস্ত্র দু’টি উদ্ধার করা হয়। এ সময় পাইপগান দু’টির পাশাপাশি ১ টি পইপগানের অতিরিক্ত ব্যারেল, ২ টলি অবৈধ কাঠ, ২ টি গাছ কাটা করাত, ১ টি কুড়াল, ৪ টি গাছ কাটা দা ও ৪ টি রিং রেঞ্জ উদ্ধার করে সেনাবাহিনী।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মাগুরা সেনা ক্যাম্পে অভিযোগ যায় যে, উপজেলার সারঙ্গদিয়া সারঙ্গদিয়া গরুর হাটের পাশের সরকারি জমিতে রাতের আঁধারে ২০ থেকে ২৫ জনের একটি দল অবৈধভাবে গাছ কাটছে। খবর পেয়ে বিএ-১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে মাগুরা সদর সেনা ক্যাম্পের রাতের টহল ও শ্রীপুর থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে আততায়ীরা সেখান থেকে পালিয়ে যাই। এ সময় দু’টি দেশীয় পাইপগানসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার হয়।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দেশীয় পাইপগানসহ সকল সরঞ্জামাদি শ্রীপুর থানা হেফাজতে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর