সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে দুই ব্যবসায়ি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা 

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা কৃষি বিপণন অফিস দুই সার ও কিটনাশক ব্যবসায়িকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার দুপুরে উপজেলার সাচিলাপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মেসার্স সাহা ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং মেসার্স রাজিব ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, এই দু’টি ব্যবসায়ি প্রতিষ্ঠানকে অনুমোদনহীন বীজ বিক্রয়, মোড়কীকরণ করণ, স্যার বিক্রির ভাউচার যথাযথভাবে প্রদান না করা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে এ জরিমানা করা হয়। এবং ভবিষ্যতে এ ধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানের সার্বিক সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয় সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এবং সেই সাথে প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ে ত্রুটি সংশোধনের নির্দেশনা প্রদান করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর