সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে দুই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৫০ বার পঠিত

মহসিন মোল্যা ,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি –

মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শনিবার দিনব্যাপী শ্রীপুর সদর ও শ্রীকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।  জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ও টীম প্রধান হাসানুর রহমান হাসুর সভাপতিত্বে কর্মী সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কুতুব উ্দিন কুতুব, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, জেলা বিএনপির সদস্য নাজমুল হাসান লিটন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এনায়েত হোসেন, ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেন, শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর প্রমুখ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটুর সঞ্চালনায় এ কর্মী সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।  আলোচনা সভা শেষে দুই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ তাদের মনোনয়নে পত্র সংগ্রহ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর