সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজে  ‘মোছা. আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মহাসিন মোল্লা শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রী কলেজে মঙ্গলবার দুপুরে ‘মোছা. আনোয়ারা খাতুন’  ছাত্রীনিবাস এর উদ্বোধন করা হয়েছে। উপজেলার কচুয়া গ্রামের দানশীল ব্যক্তি ইকবাল হোসেন কাবিল এর নিজস্ব অর্থায়নে এ ছাত্রীনিবাসটি নির্মাণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাড. তরিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমিনুর রহমান খান পিকুল, ছাত্রীনিবাসের অর্থায়নকারী অবসরপ্রাপ্ত কর কর্মকর্তা ইকবাল হোসেন কাবিল, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মছিহুল আজম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, দারিয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মাওলা, ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাড. মনিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সবুর।

কলেজের উপাধ্যক্ষ আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম, ইউপি সদস্য এহসানুল্লাহ মিলন, সাবেক ইউপি সদস্য শেখ মো. শাহজাহানসহ অন্যরা।

এ সময় বক্তারা কলেজের শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে বর্তমান সভাপতিসহ অন্য সদস্যদের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং দানশীল ইকবাল হোসেন কাবিলের মা মরহুমা আনোয়ারা খাতুনের নামে নিজস্ব অর্থায়নে ৫০ জন ছাত্রী থাকার উপযোগী ছাত্রীনিবাস নির্মাণ করায় ধন্যবাদ জ্ঞাপন করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর