সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে জি. কে আইডিয়াল ডিগ্রী কলেজের নব গঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি অনুষ্ঠান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৯৮ বার পঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি অনুষ্ঠান সোমবার সকাল ১০ টায় কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের নবনিযুক্ত কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী খান জিন্নাহ।

গঙ্গা-কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানা ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিত সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খান ফজলুর রহমান, উপজেলা জামায়াতের আমির ফখরুদ্দিন বিশ্বাস মিজান, ৬ নং কাদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক আইয়ুব হোসেন খান, অভিভাবক সদস্য কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু জাফর, সাবেক সাধারণ সম্পাদক ও ঘাসিয়াড়া সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. মফিজুল হক বাবলা, নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান প্রমুখ।

 

রিপোর্ট : মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর